দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় ও ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে মারধর করে পেটে লাথি মারার অভিযোগ উঠেছে। এতে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ভুক্তভোগী বিথী আক্তার (২৫) রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল বিথী আক্তারের বাড়ির সামনে আমির, বশির, নয়ন ও রশিদসহ কয়েকজন ব্যক্তি মাদক সেবন করছিল। এ সময় তিনি তাদের বাধা দেন এবং মোবাইলে ভিডিও ধারণের চেষ্টা করলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে ও পেটে লাথি দেয়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে।
এ ঘটনায় বিথী আক্তারের খালা মাকসুদা আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগের পরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
জে আই